শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

ত নু শ্রী ব সু

  • মিলন হবে কতদিনে
  • ২০২৫-০৮-১১ ০৯:৪৩:৪৫

খোলা জানালার কাছে, বসে আছি আমি,
     দেখছি বরষায়, প্রকৃতির শোভা,
একটু আগেই, এক পশলা বৃষ্টি, হয়েগেছে,
     মাটির সোঁদা গন্ধ, প্রকৃতি মনোলোভা।

এমন বৃষ্টির দিনেই, দেখা হয়েছিল একদিন,
      তুমি অপলক তাকিয়ে দেখছিলে,
আমি কলেজ থেকে, ফিরছিলাম হটাৎ বৃষ্টি,
      হবেই তো, শ্রাবণ এসেছে দুইকুলে।

নদীর জল, টলমল,রৌদ্র আর ছায়ায়,
      কি অপূর্ব লাগছিল, দীঘির জলে,
রাজহংস, রাজহংসী, আনন্দে জলকেলিতে ব্যাস্ত,
      দূরে, ওই কদম ফুলের গন্ধে, মন দোলে। 

তুমি ছাড়া, বড় একা লাগে, জীবন মরুভূমি,
      বিয়ের পর থেকে, কাজেই পাগল তুমি,
এদেশ ওদেশ, কত দেশই, ঘুরলে চাকরি সূত্রে,
      তোমার একটু ছোঁয়ার, অপেক্ষায় আমি।

জানিনা কবে হবে মিলন, দুটি হৃদয় মিলেমিশে,
      হয়ে যাবে একাকার, শুধু পথ চাওয়া,
অস্তগামী সূর্য্য বলছে, বেশী দেরি নেই আর,
      এবার প্রতীক্ষার শেষ, শুরু গান গাওয়া।


এ জাতীয় আরো খবর