বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১০ ১৪:১২:০০

ঢাকা, ১০ আগস্ট ২০২৫-রাজধানীতে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকাল থেকে সচিবালয়, যাত্রাবাড়ী, বাড্ডা, ধোলাইপাড়, ধোলাইখাল, রামপুরাসহ বিভিন্ন এলাকায় নির্বাচিত ডিলারদের মাধ্যমে এ কার্যক্রম চলছে।
প্রতিটি পরিবার ন্যায্য মূল্যে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারছে। ভোজ্যতেল ২৩০ টাকা (২ লিটার), চিনি ৮০ টাকা (১ কেজি) এবং মসুর ডাল ১৪০ টাকা (২ কেজি) দামে বিক্রি হচ্ছে।
টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, রাজধানীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে এবং চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় এই কার্যক্রম চলবে। ঢাকায় এ বিক্রি চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া ৩০ দিন), আর অন্যান্য জেলায় ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন।
প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি হবে। ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের নিয়মিত সরবরাহের পাশাপাশি সাধারণ মানুষও এই সুযোগ নিতে পারবে।

কীওয়ার্ডস: টিসিবি পণ্য বিক্রি, ভ্রাম্যমাণ ট্রাক, ঢাকায় টিসিবি, ভর্তুকি মূল্যের পণ্য, সাশ্রয়ী বাজার


এ জাতীয় আরো খবর