প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি স্পষ্ট করেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে কাজ করছে।
শনিবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি জানান, অতীতে দায়িত্বে অবহেলাকারী প্রিজাইডিং কর্মকর্তাদের পরবর্তী নির্বাচনে রাখা হবে না। ভোটারদের আস্থা ফিরিয়ে আনা ও ভোটকেন্দ্রে অংশগ্রহণ বাড়ানো ইসির বড় চ্যালেঞ্জ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
সিইসি জানান, নির্বাচন তফসিল ঘোষণার দুই মাস আগে জানানো হবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হবে।
কীওয়ার্ডস: জাতীয় সংসদ নির্বাচন, সিইসি নাসির উদ্দিন, অবাধ নির্বাচন, রংপুর নির্বাচন, নির্বাচন কমিশন