বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

দক্ষিণ এশিয়ান বয়সভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২টি পদক জিতেছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২১ ২১:৫২:১৯

দক্ষিণ এশিয়ান বয়সভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার দলগত দু’টি ইভেন্টে নেপালে পদক জিতেছে বাংলাদেশ দল। 
কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টনে অনূর্ধ্ব ১৫ দলগত ইভেন্টে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। অনূর্ধ্ব ১৫ ইভেন্টে বাংলাদেশ দলে একক বিভাগে মোস্তাকিম ও আফিফা, বালিকা দ্বৈতে আফিফা ও তানজিলা এবং মিশ্র বিভাগে মোস্তাকিম-তানজিলা অংশ নেন। 
এছাড়া অনূর্ধ্ব ১৭ বিভাগের দলগত ইভেন্টে রানার্সআপ হয়ে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশের পক্ষে এককে সিফাত উল্লাহ, মাথেরো বিশ্বাস, দ্বৈত বিভাগে রাজন-সিফাতউল্লাহ, মাথেরো-সিনথিয়া এবং মিশ্র বিভাগে রাজন ও সিনথিয়া খেলেন। 


এ জাতীয় আরো খবর