মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • এইতো এলাম বলে
  • ২০২৫-০৮-০৭ ০১:৪৮:০৩

এখানে শিশির মেখেছে ঘাস 
অরণ্যে একা পাখি, 
আকাশে জেছনার কলতান
ছায়া হয়ে মায়ারা জড়ায়
ঘরকুনো সন্ধ্যা অথবা শ্রাবণের মত
ঝুম হয়ে আসে নিিখাদ ভালবাসা, 
নিরন্তর ডেকে ওঠে নিশুতি ডাহুক
বনচূড়ায় স্বজন আঁধার নামে।
নারকেল পাতায়-
 মুখ লুকোয় লাজবতী ভরা চাঁদ।
সব ফেলে, সব ছেড়ে ছুঁড়ে নাকি -
যেতে হবে চলে। 
অথচ  মনে হয় কেন যাব, কোথায়, কতদূরে?
মাত্র তো সেদিন এলাম, এইতো এলাম বলে,
হৈমন্তী ভোরের মত অপলক অনিমেষে ভাবি
এইত সেদিন করজোড়ে রোদ, নেমেছিল মাঠে
স্কূল ছুটির ঘন্টা শুনে সব পাখি একসাথে
মেলেছিল আনন্দপরাগ ডানা
অবাধ অন্তহীন।

 


এ জাতীয় আরো খবর