তুমি ফুলের কাছে যেওনা
ফুলে ভ্রমর আছে,
তুমি চাঁদের কাছে যেওনা
চাঁদে কলঙ্ক আছে ।
তুমি প্রদীপের কাছে যেওনা
আগুনের শিখা আছে,
তুমি সাগরের কাছে যেওনা
উত্তাল ঢেউ আছে
তুমি আকাশের কাছে যেওনা
কালো মেঘ আছে ।
তুমি বাতাসের কাছে যেওনা
দমকা হাওয়া আছে ।
তুমি আমার কাছে এসো
হৃদয়ের দোলা আছে
তুমি আমার কথা শোন
প্রেমের ভাষা আছে,
তুমি আমার কাছে বোসো
উষ্ণ ছোঁয়া আছে ।
তুমি আমার কথা ভাব
মধুর স্বপ্ন আছে ।
তুমি আমার কাছে এসো
স্নিগ্ধ ভালোবাসা আছে ।।