বুধবার, জুন ২৪, ২০২৬

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা বাংলা ছবির তকমা পেল ‘ডিপ ফ্রিজ’

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৮-০১ ২১:৪৩:৪২
ছবি সংগৃহিত

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর সেরা বাংলা ছবির খেতাব অর্জন করেছে পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের পরবর্তী জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত ও অনুরাধা মুখোপাধ্যায়।
পুরস্কারের খবর শোনার পর পরিচালক অর্জুন দত্ত বলেন, “এককথায় আমি অভিভূত। এখনও বিশ্বাস করতে পারছি না। এই ছবির শুটিংয়ের সময় মা খুব অসুস্থ ছিলেন এবং পরে তিনি মারা যান। আমার মনে হয়, এই পুরস্কার আসলে মায়ের আশীর্বাদ।”
তিনি আরও জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা তনুশ্রী চক্রবর্তী বলেন, “দারুণ লাগছে। উচ্ছ্বসিত আমি। এর আগে আমার অভিনীত ‘গুমনামী’ জাতীয় পুরস্কার পেয়েছিল। এবার ‘ডিপ ফ্রিজ’-এর জন্য দ্বিতীয়বার জাতীয় সম্মান পেয়ে গর্বিত। আবির, অর্জুন এবং পুরো টিমের জন্য শুভেচ্ছা।”

Tollywood News: Director Arjun Dutta talks after His Movie Deep Fridge Gets  National Film Award for Best Bengali Fuilm 2025 at 71st National Awards :  2025-08-01 | Aajkaal Bengali News, Bangla News,
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম আকর্ষণ বলিউডের কিং খান শাহরুখ। তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় রাজত্ব করা এই তারকা প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তাঁর ‘জওয়ান’ ছবির দ্বৈত চরিত্রে অভিনয় সমালোচক ও দর্শক, উভয়ের কাছ থেকেই বিপুল প্রশংসা কুড়িয়েছিল।
শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি, তাঁর অসাধারণ অভিনয়ের জন্য ‘টুয়েল্ফথ ফেল’ ছবিতে।
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি – ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’
কস্টিউম ডিজাইন ও রূপটান বিভাগে সেরা: ‘স্যাম বাহাদুর’
এছাড়া বাংলা বিভাগের জাতীয় পুরস্কারে ‘ডিপ ফ্রিজ’-এর জয় পশ্চিমবঙ্গের সিনেমাজগতে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

কীওয়ার্ডস: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫, ডিপ ফ্রিজ বাংলা সিনেমা, শাহরুখ খান জাতীয় পুরস্কার, রানি মুখার্জি সেরা অভিনেত্রী, বিক্রান্ত ম্যাসি পুরস্কার


এ জাতীয় আরো খবর