বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৯ ২৩:৪১:৫৭

ব্রাজিলিয়ান দলে ফিরেছেন নেইমার। কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের পর নেইমার আর ব্রাজিলের হয়ে কোন ম্যাচ খেলেনি। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দুই খেলার জন্য ২৩ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাতে ফিরেছেন নেইমার। 
ইনজুরি থেকে সুস্থ হয়ে গত সপ্তাহে ফরাসী ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। এরপরই ব্রাজিল দলে ফেরার খবর পেলেন নেইমার। লাতিন অঞ্চল থেকে আগামী সেপ্টেম্বরে ২০২৬’র বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল দল। ৮ সেপ্টেম্বর বলিভিয়া ও ১২ই সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

 


এ জাতীয় আরো খবর