চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র একাংশের ডাকে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচী পালন হয়েছে। কড়া পুলিশী নিরাপত্তায় শনিবার (১৯আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের সন্ধ্যা কমিউনিটি হলের সামনে থেকে জেলা বিএনপি’র ব্যানারে পদযাত্রা শুরুর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে জেলা বিএনপি আহব্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহব্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতিন,সদস্য আব্দুস সালাম, এনায়েত করিম তকি,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,ভোলাহাট উপজেলা বিএনপি নেতা খিািজর হায়াত মোল্লা,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ,ছাত্রদল নেতা ইউসুফ রাজা প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের তীব্র ও কঠোর সমালোচনা করে অবিলম্বে পদত্যাগ দাবি করেন। তাঁরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসসার দাবি জানান।
সমসাবেশ শেষে পদযাত্রা বের হয়ে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। #####