বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে সুইডেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৯ ১৮:৩৭:০২

আজ শনিবার (১৯শে আগস্ট) নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন। তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো ইউরোপের দলটি।তৃতীয় স্থানের খেলায় বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখিয়ে ৩০ মিনিটে ফ্রিডোলিনা রোলফোর পেনাল্টিতে এগিয়ে যায় সুইডিশরা। ৬২ মিনিটে পরের গোলটি করেন অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।
ফুটবল বিশ্বকাপে সুইডিশ মেয়েরা এই নিয়ে চতুর্থবারের মতো তৃতীয় স্থান অর্জন করল। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ আসরে তৃতীয় হয়েছিল তারা। ২০০৩ বিশ্বকাপে হয়েছিল রানার্সআপ, যা এখন পর্যন্ত আসরে তাদের সেরা সাফল্য। এবারই প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে থেকেই শেষ হল স্বাগতিকদের অভিযান।

 


এ জাতীয় আরো খবর