মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চুরি গেল প্লাতিনির ফুটবল ইতিহাস! ট্রফি-ভর্তি বাড়িতে ভোরে দুর্ধর্ষ হামলা

  • সকালের আলো স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৭-১৯ ১৬:৪৮:৫০
ছবি সংগৃহিত

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার এবং সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির জীবনের স্বর্ণালী অধ্যায় যেন হঠাৎই ধুলিসাৎ হতে বসেছে। কারণ, তার সংগ্রহশালাভর্তি ঘর থেকে চুরি হয়ে গেছে অন্তত ২০টি মূল্যবান ট্রফি ও মেডেল—যার মধ্যে রয়েছে ফুটবল ইতিহাসের সোনালি স্মৃতি!
ফ্রান্সের মার্শেইয়ের নিকটবর্তী সমুদ্রতীরবর্তী শহর কাসিসে প্লাতিনির ব্যক্তিগত বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে শুক্রবার ভোর সাড়ে ৫টায়। স্থানীয় সময় অনুযায়ী, ফরাসি পুলিশ জানিয়েছে, বুচেস-ডু-রোন এলাকার এই বাসা থেকে চুরি হয় প্লাতিনির অর্জিত অন্তত ২০টি ট্রফি ও মেডেল, যার মধ্যে রয়েছে ব্যালন ডি’অরের ঐতিহাসিক সংগ্রহ।
স্থানীয় সংবাদমাধ্যম Lequipe ও RTL Radio জানায়, বাড়ির বাগান থেকে অস্বাভাবিক শব্দ শুনে নিজেই এগিয়ে যান ১৯৮৪ ইউরো জয়ী ফরাসি তারকা। জানালার পাশে গিয়ে দেখতে পান এক কালো হুডি পরা আগন্তুককে। তাকে লক্ষ্য করেই দ্রুত পালিয়ে যায় চোর। পরে প্লাতিনি লক্ষ্য করেন, বাগানের ছাউনির অংশ ভাঙা এবং ঘরের ভেতরে বেশ কিছু মূল্যবান ট্রফি ও মেডেল অদৃশ্য।
চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে:
তিনবারের ব্যালন ডি’অর (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫)
ইউরো ১৯৮৪ জয়ের স্মারক
জুভেন্টাসে খেলার সময়কার ইউরোপিয়ান কাপ
ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলা সময়ে অর্জিত বিভিন্ন পদক ও সনদ
এই সবকিছু ছিল প্লাতিনির ব্যক্তিগত শোকেসে, যা তিনি নিজ বাসার একাংশে প্রদর্শনের জন্য রেখেছিলেন।
মার্শেই প্রসিকিউটর অফিস জানিয়েছে, চুরির ঘটনার তদন্তে অঁবজেনে ব্রিগেড-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্লাতিনির বাসায় প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্তে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মিশেল প্লাতিনি শুধু ফ্রান্স নয়, ইউরোপিয়ান ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি।
৭২টি আন্তর্জাতিক ম্যাচে ৪১ গোল,
১৯৮৪ ইউরো জয়ের নায়ক,
ক্লাব ক্যারিয়ারে জুভেন্টাসের হয়ে ইউরোপিয়ান কাপ জয়,
এবং ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব তার।
২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন উয়েফার প্রেসিডেন্ট। যদিও পরে তিনি ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন। তবে চলতি বছর মার্চে তিনি সেসব অভিযোগ থেকে খালাস পান।
ঘটনার পর ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এ ঘটনাকে ‘ফুটবল ঐতিহ্যের ওপর আঘাত’ বলে উল্লেখ করছেন। বিশেষ করে এমন একজন কিংবদন্তির মূল্যবান স্মৃতি কেড়ে নেওয়াকে সবাই দেখছেন একটি সংগঠিত অপরাধচক্রের কাজ হিসেবে।

কিওয়ার্ডস:মিশেলপ্লাতিনি,MichelPlatini,UEFAlegend,FootballTrophyTheft,FranceFootballNews,ব্যালনডিওরচুরি, PlatiniHouseRobbery,FrenchFootballLegend

 


এ জাতীয় আরো খবর