ফুটবলে পেনাল্টির ইতিহাসে এমন নাটকীয় পরিবর্তন আগে কখনো দেখা যায়নি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ থেকে পেনাল্টি শট নেওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী,পেনাল্টি শট পোস্টে লেগে ফিরলে কিংবা গোলকিপার ফিরিয়ে দিলে খেলোয়াড়রা আর বলের ওপর দ্বিতীয়বার আক্রমণ চালাতে পারবেন না।
এটি কার্যকর হলে-ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পেনাল্টির দৃশ্য বদলে যাবে চিরতরের মতো। দ্বিতীয় শট নেওয়ার কোনো সুযোগ না থাকায়, ভাগ্য নির্ধারিত হবে একটিমাত্র শটে। মিস করলেই খেলা চালু হবে গোলকিক দিয়ে।
পেনাল্টি শট যদি পোস্টে বা ক্রসবারে লেগে ফিরে আসে, কিংবা গোলকিপার যদি ফিরিয়ে দেন-
-দ্বিতীয়বার শট নেওয়া যাবে না
-বল বাইরে গেলে গোলকিক হবে
শট থেকে সরাসরি গোল হলে খেলা পুনরায় শুরু হবে মধ্যবিন্দু (kick-off) থেকে
পেনাল্টির সময় গোলকিপারের অবশ্যই একটি পা গোললাইনে রাখতে হবে,যা বর্তমানে প্রচলিত নিয়ম
এই প্রস্তাবটি প্রথম জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun।
২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে হ্যারি কেইনের প্রথম শটটি ফিরিয়েছিলেন ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। কিন্তু ফিরতি বলে কেইন গোল করে ইংল্যান্ডকে ফাইনালে তুলে দেন।
-নতুন নিয়ম চালু থাকলে সেই গোলটি হতো না।
ফুটবলের নিয়ন্ত্রক মহলের মতে-
পেনাল্টি পাওয়া দল কখনো কখনো অতিরিক্ত সুবিধা পেয়ে যায়
গোলকিপাররা কঠিন নিয়মে থাকলেও, ফিরতি শটে আবারো বিপদে পড়েন
একবার বল ঠেকানোর পর আর শট নেওয়া গেলে রক্ষণের জন্য সেটি হয়ে যায় "দ্বিগুণ শাস্তি"
‘মেইল অনলাইন’-এর এক প্রতিবেদনে বলা হয়, হকির পেনাল্টির ধরন থেকেই ফুটবলের এই পরিবর্তন প্রস্তাব এসেছে। হকিতে যেমন একবারই শট নেওয়ার সুযোগ থাকে, ঠিক তেমনি ফুটবলেও এক শটেই সিদ্ধান্ত নেওয়ার ভাবনা চলছে।
নিয়মটি পাসের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে
পাস হলে এটি প্রথমবার কার্যকর হবে ২০২৬ ফিফা বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে
এ নিয়ে ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কেউ বলছেন, এটি প্রতিপক্ষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করবে
আবার কেউ মনে করছেন, এতে নাটকীয়তা কমে যাবে
তবে আইএফএবি মনে করছে, এই পরিবর্তন খেলার ভারসাম্য রক্ষা ও ন্যায্যতা বজায় রাখতে সাহায্য করবে।
পেনাল্টি মানেই নাটকীয়তা, উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত। কিন্তু একটিমাত্র শটে ভাগ্য নির্ধারণের নিয়ম চালু হলে সেই রোমাঞ্চ কি আগের মতো থাকবে? না কি এতে বাড়বে ন্যায্যতা ও খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক চাপ?
২০২৬ বিশ্বকাপ থেকে যদি এই নিয়ম কার্যকর হয়, তাহলে তা হতে পারে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।
কিওয়ার্ডস: #পেনাল্টি_নতুননিয়ম #ফিফা২০২৬ #IFABনিয়মপরিবর্তন #FIFAWorldCup2026 #FootballPenaltyRules