ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনার জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী তাসলিমা খাতুন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি পালিয়ে গেছেন একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর মেহেদী হাসানের সঙ্গে। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামে নেমে এসেছে তীব্র আলোড়ন ও ক্ষোভের ঢেউ।
তাসলিমা খাতুন ওই গ্রামের মান্নান মিস্ত্রীর স্ত্রী। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন ও দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও এক কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে তার। জানা গেছে, মেহেদী সম্পর্কে তাসলিমার নাতির বয়সী এবং তারা দীর্ঘদিন ধরেই পারস্পরিক যোগাযোগে ছিলেন। একই এলাকায় বসবাস করায় প্রায়শ দেখা-সাক্ষাৎ হতো, যা সময়ের সঙ্গে ঘনিষ্ঠতায় রূপ নেয়।
তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রী বলেন, “১১ তারিখ রাতে আমি নিজের চোখে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আমার স্ত্রীকে মেহেদীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখি। তখন ভেবেছিলাম, সামাজিকভাবে অপমান হওয়ার ভয়ে চেপে যাবো। কিন্তু সকালে দেখি আমার স্ত্রী নিয়ে উধাও। ছোট ছেলে অনাহারে ছটফট করছে, আমি এর বিচার চাই।”
মেহেদীর বাবার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো ছেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মেহেদীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তার পরিবারের পক্ষ থেকেও কেউ এখনও মুখ খুলেনি।
এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই বাবরা গ্রামে চলছে নানা আলোচনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয় এক বাসিন্দা বলেন,
“একজন মা, একজন প্রাপ্তবয়স্ক নারী কীভাবে নিজের সন্তানের বয়সী কিশোরের সঙ্গে পালিয়ে যেতে পারে? এটা শুধু অনৈতিকই নয়, সামাজিকভাবে ভয়াবহ উদাহরণ।”
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গ্রামবাসী। তারা মনে করছেন, নৈতিক অবক্ষয় ও সামাজিক শৃঙ্খলার অভাব থেকে এ ধরনের ঘটনা বাড়ছে।
এ ঘটনার বিষয়ে আইনজীবীরা বলছেন, কিশোরের বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তাহলে তাসলিমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হতে পারে। পাশাপাশি এ ঘটনায় প্ররোচনার অভিযোগে কিশোরের পরিবার থেকেও আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানান, “ঘটনার খবর পেয়েছি, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে বাড়তে থাকা সামাজিক অস্থিরতা ও উদ্বেগ নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।
সকালের আলো ডট কম এই ধরনের সামাজিক অনৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় হস্তক্ষেপ কামনা করে।
কীওয়ার্ডস: ঝিনাইদহ কিশোর গৃহবধূ পালানো,কালীগঞ্জ প্রেমঘটিত ঘটনা,তাসলিমা খাতুন মেহেদী হাসান,বাংলাদেশে পরকীয়া ঘটনা ২০২৫,সামাজিক অবক্ষয় সংবাদ