মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শুকুর উদ্দিনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৬ ২৩:৫৮:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শুকুর উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাাহি অইন্না ইলাহি রাজিউন)। গত মঙ্গলবার (১৬জুলাই) সন্ধ্যা ৭টার দিকে  নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৬ জুলাই)  সকাল ১১টায়  বাাজিতপুর গ্রামের সরকারি গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনের পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকষ দলও তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান,শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহাবুবুর রহমান মিজান সহ অন্যন্য মুক্তিযোদ্ধা এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

 


এ জাতীয় আরো খবর