সোমবার, আগস্ট ১৭, ২০২৬

দাগনভূঞায় জুলাই শহিদ দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৭-১৬ ২৩:৪৯:৪৩

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার বিকালে দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্ব ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন-
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হেদায়েত উল্যাহ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, শাহরিয়ার প্রমুখ।
শেষে গ্রাফতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী।


এ জাতীয় আরো খবর