মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • এম আর অভি,
  • ২০২৫-০৭-১৪ ১৯:৪৯:৩৫

বরগুনা প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ন্যায্যা ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন - এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৪ জুলাই (সোমবার) জেলা প্রশাসক একার্যালয়ের সম্মেলন কক্ষে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বরগুনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় ন্যায্যা ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এর উপর গুরুত্ব আরোপ করেন । তিনি আরো বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা বিভাগের সেবা বিস্তার, কিশোর কিশোরীদের উপযুক্ত স্বাস্থ্য সেবা, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করণ এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার বৃদ্ধির মাধ্যমে একটি স্বাস্থ্য সম্মত ও টেকসই সমাজ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।  অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে বিশেষ অবদান রাখার জন্য সফল কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর