বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৩ ২১:০০:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত খোস মোহাম্মদের ছেলে। রবিবার(১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম আওয়ামী লীগ নেতা কিবরিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল হাসান বলেন বলেন, রবিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ বাজার এলাকা থেকে  কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন,শিবগঞ্জের আইনাল হক নামে এক ব্যাক্তি ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় গুম ও খুনের অভিযোগে একটি মামলা (নং-২৫) দায়ের করেন। ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও একাধিক মামলায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ  রয়েছে।  এসব খতিয়ে দেখা হচ্ছে। 

 


এ জাতীয় আরো খবর