বুধবার, আগস্ট ২৬, ২০২৬

পাথর দিয়ে ভাঙ্গাড়ী ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৩ ০০:৪৫:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল  এবং সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচী থেকে দেশে চলমান খুন,ধর্ষণ,চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। শনিবার(১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শান্তিমোড় থেকে সচেতন নাগরিকবৃন্দ,চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু কর্ াহয়। মিছিলে ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,যুব ও ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা যোগ দেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে সমাবেশ করে।  
সমাবেশে বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলা যুগ্ম সমন্বয়কারী বায়েজিদ ইসলাম জীবন,ইসলামী আন্দোলন জেলা শাখা সভাপতি ডা.মনিরুল ইসলাম,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাব্বির আহমেদ,চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি রবিউল ইসলাম,জেলা যুব অধিকার পরিষদের রাতুল হাসান নিশান, ছাত্র অধিকার পরিষদের মোত্তাসিন বিশ^াস প্রমুখ।
বক্তরা বলেন, সোহাগ হত্যাকান্ড  মেনে নেবার নয়। অবিলম্বে ঘটনায় জড়িত সকলকে শণাক্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। দ্রæত কঠোর  শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া বক্তরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 


এ জাতীয় আরো খবর