মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে দু’দিন যাবৎ ১৩ বছরের কিশোরী নিখোঁজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১০ ২০:৪৮:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়ার মধ্যে পদ্মানদীতে নৌকাডুবিতে  আয়েশা খাতুন সাথী (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। ওই কিশোরী পাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মো: বকুলের মেয়ে এবং বাবুপুর মধ্যপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত বুধবার(৯জুলাই) বিকাল ৪টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হবার পর বৃহস্পতিবার(১০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোন সন্ধ্যান মেলে নি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকালে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোগলাউড়ি জাইতপাড়া এলাকা থেকে ১-/১২ জন যাত্রী ্এবং কিছু মালপত্র নিয়ে  ছোট নৌকাটি ৯ নং ওয়ার্ডের পাঁকা লক্ষীপুর শিয়ালপাড়া এলাকায় যাত্রা শুরু করে।  ঘাট ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়। এ সময়   স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা রক্ষা পেলেও নিখোঁজ হয় আয়েশা।  তার সন্ধানে নদীতে খোঁজ অব্যহত রয়েছে বলেও জানান চেয়ারম্যান।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এসএম শাকিল রেজা বলেন, গত  বুধবার নৌকাডুবিতে নিখোঁজ  কিশোরীর এখনও সন্ধান পাওয়া যায় নি। 


এ জাতীয় আরো খবর