প্রেমের অগ্নি চুন্বন করে
হৃপিন্ডে হয়েছে কালব্যাধির দহন,
অগ্নিতাপের পারিমাপ জানা ছিলনা
তাইতো হয়েছে এত রক্তক্ষরন।।
সপ্নে ছিলাম আচ্ছাদিত মোহমায়ায়
মন পবনে রঙিলা পাল তুলে
কেবল দিগন্তে ভেসে যাওয়া,
প্রানে প্রানে ঢেউ খেলে ।।
প্রাকৃতির দুর্বিপাকে ধ্যান ভঙ্গ হয়
চোঁখে থাকে নেশা হৃদয়ে ভয়,
কখন যেন আঁধার চিড়ে
কুল খুঁজে পায় ।।
অশান্ত ঝড় প্রচন্ড ঢেউয়ে
নিভৃতে ছিল তার হাতে আমার -এহাত
মুখে নেই কথা বুকে মর্মতাপ
এভাবে কেটে গেল এক ঘুম সপ্নরাত।।
মন মহুয়ায় মাতানো দু'টি মন
কখন যে খণ্ড হল বুঝিনি তখন,
নীলিমা নিশীতে একাকী হৃদয়
জোছনা হাঁসে, দেখে আমায় অসহায়।।
অভিমানে বিষ তাপ শুষে আমি নীল হই
আবেগের মাদকতার তীব্র তেজ বুকে নেই,
কষ্টে হৃদয় ভেঙ্গে আকুলি বিকুলি,
দগ্ধ নীরবতায় একাই পথ চলি।।