বুধবার, জুলাই ২৯, ২০২৬

বেতন ভাতাসহ কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে ৩১জন নারী ফুটবলারের সাথে ৬ মাসের চুক্তি করেছে বাফুফে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৭ ০৯:৪৪:৩৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে বেতন ভাতাসহ কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে ৩১জন নারী ফুটবলারের সাথে ৬ মাসের চুক্তি করেছে। তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ৩১ জন খেলোয়াড়কে। জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ‘এ’ ক্যাটাগরির ১৫ ফুটবলার এখন থেকে প্রতিমাসে বাফুফে থেকে বেতন পাবেন ৫০ হাজার টাকা করে। 
আর ‘বি’ ক্যাটাগরির ১০ খেলোয়াড় পাবেন ৩০ হাজার টাকা। বাকি ৬ খেলোয়াড় ‘সি’ ক্যাটাগরিতে বেতন পাবেন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। দুপুরে, রাজধানীর মতিঝিলে ফুটবল ফেডারেশনের কার্যালয়ে খেলোয়াড়দের সাথে এই চুক্তি সই হয়। 
চুক্তিবদ্ধ হওয়ায় এখন থেকে এসব নারী খেলোয়াড়রা বাফুফে’র অনুমতি ছাড়া অন্য কোথাও খেলতে যেতে পারবে না। বাংলাদেশ দলের পক্ষে ভালো পারফরম্যান্স করতে এই চুক্তি খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অধিনায়ক সাবিনা খাতুন।


এ জাতীয় আরো খবর