মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ফিফা নারী বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৭ ০৯:৪১:১১

ফিফা নারী বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড নারী দল ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে। আক্রমণ পাল্টা আক্রমণে দু’দলই খেলা জমিয়ে তোলে শুরু থেকে। ৩৬ মিনিটে ইংল্যান্ড এগিয়ে যায়। 
বিরতির পর স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাচে সমতা আনে। ৭১ ও ৮৬ মিনিটে স্বাগতিক সমর্থকদের হতাশ করে ইংল্যান্ড আরো দুই গোল পায়। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে অস্ট্রেলিয়া নারী দল। ফলে সহজ জয় নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ড নারী দল বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠে। আগামী ২০শে আগস্ট ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। 


এ জাতীয় আরো খবর