শুক্রবার, মে ১, ২০২৬

নুন্যতম ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষনার দাবী গণতন্ত্র মঞ্চের

  • মোঃ আবদুল কাদের
  • ২০২৫-০৭-০৩ ১৯:০১:১৪

আজ ৩ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড আবু ইউসুফ সেলিম এর পরিচালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার,জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট কে এম জাবির, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলির সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মোঃ আবদুল কাদের।
সভাপতির বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অনেক ত্যাগের বিনিময়ে একটি গনঅভ্যুত্থান হয়েছে। সেখানে প্রায় বহু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে। তবে যে আকাঙ্খা নিয়ে অভ্যুত্থান হয়েছিলো তার বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি সংস্কার কমিটি করেছে এবং তারা কাজ করছে। এখন নুন্যতম ঐকের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হবে। মানুষ আর কোন স্বৈরাচার সরকার দেখতে চায় না। মানুষ একটি মানবিক রাষ্ট্র দেখতে চায়। আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে কাজ করে যাচ্ছি। গনতন্ত্র মঞ্চ বিগত কয়েক বছর জনগণের অধিকার আদায়ে জনগণের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছে, ভবিষ্যতেও গনতন্ত্র মঞ্চ মানুষের কল্যানে কাজ করে যাবে।
এরপর সাইফুল হক জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্র মঞ্চের ত্যাগ, অবস্থান, প্রত্যাশা দেশবাসীর কাছে তুলে ধরতে জুলাই-আগষ্ট মাস ব্যাপি গনতন্ত্র মঞ্চের কর্মসূচি ঘোষনা করেন।

কর্মসূচিঃ
১। ১৬ই জুলাই রংপুরে আবু সাঈদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
২। ১৯ তারিখ সকাল ১০টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
৩। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
৪। আগস্ট মাসের মধ্যেই সুবিধামতো সময় এবং স্থানে জুলাই আগস্ট  গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বিপ্লবী ওয়াকার্স পার্টির কার্যকরী পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম সহ জাতীয়  নেতৃবৃন্দ।
 


এ জাতীয় আরো খবর