বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নু স রা ত হ ক

  • নারী দিবস ঢলে যাচ্ছে
  • ২০২৫-০৭-০৩ ১৬:০৫:৪১

নারী দিবস ঢলে যাচ্ছে। বর্তমানে এই দিবসের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ যত বেশি নারীদেরকে একটা আলাদা জাত হিসেবে রেকগ্নাইজ করা হবে ততই বিপদ! সামাজিক দৃষ্টিভঙ্গি একচুয়ালি নারীদের প্রতি নেগেটিভ তাই বছরে একবার রঙ-ঢঙ করে ভালো মানুষ সাজার জন্য এই দিনের আবিষ্কার হয়েছিলো। 
যেই সমাজে নারীদের অবস্থান যত খারাপ বুঝতে হবে সেই সমাজে তত বেশি নারীরা এর জন্য ( ৫০ ভাগ ) দায়ী। এরা এদের মেয়ে বোনদের অত্যাচারী বাঘের মুখে তুলে দেয় খুশি মনে। এরা সংসারে যোগ হওয়া নারীদের ওয়েলকাম করে না, এরা মিথ্যা অপবাদ দেয় ( সম্ভবত হিংসা থেকে)। এরা অন্যায়ের সাক্ষ্য দেয় না, প্রতিবাদ করে না। 
আর সেই সমাজের পুরুষদের কথা নতুন করে না হয় নাই বা বললাম। তারা সুখে আছে, সুখেই থাকুক। এই সুখ নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। 
আমি নিজে নারী হিসাবে আরেক নারীর প্রতি যত্নশীল আর দায়িত্বশীল হওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছি। আমার দায়িত্বে একজন বয়স্ক নারী নিজেকে নিরাপদ ভাবুক, আমার জিহ্বা থেকে অনেক নারীরা নিরাপদে থাকুক, আমার মেয়ে সন্তান আমার থেকে সতর্ক থাকা শিখুক, আমার যত্নে আরেক নারী কিছুটা কষ্টমুক্ত থাকুক। 
 


এ জাতীয় আরো খবর