শনিবার, অক্টোবর ৩, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • ভাঙনেই বাঁধো ভালোবাসা!
  • ২০২৫-০৭-০৩ ০৩:১৬:১০

ভাঙনে ভেসে যায় গ্রাম, ভাসতে ভাসতে চলে যায় মানুষের মন। 

বাড়িগুলোর সাথে প্লাবন নিয়ে যায় অনেক ইতিহাস! 

ঘাগটের ঘোলা জলে দুখিন দুর্গন্ধ,  সুরমার জলে তেঁতোস্বাদ, 
তিস্তার স্রোতে ভাঙুনিপাড়ার সব স্বপ্ন ভেস্তে যায়, 
জ্বলে যায় যমুনার স্বচ্ছ জল,
পদ্মা সে তো আগ্রাসী-
তান্ডব, তার মৌসুমী খেলা! 

ব্রক্ষ্মপুত্রের ভাটিন ভালোবাসা লাটিমের মতো জোয়ারে ঘোরে 
আর ঝাপটা দিয়ে যায় নবনীতার নয়না চোখের রঙিন ভোরে!

ভাঙনের কী দায়, 
প্লাবন আসে বলেই সে ভাসায়
তার কী দায়!

স্বপ্নইবা, 
চড়কির মতো তাদের আঁচল ঘেষে 
বসতবাঁধে কেনো?

ভাঙন সেতো ভাসাবে, ডুবোবে, কাঁদাবে,

কোলঘেষা মানুষেরা কেনইবা হাঁফরের পর
আবারো সুতোছাড়ে, 
স্বপ্নবোনে, 
তারই আঁচলজুড়ে!

বারবার ভেসে যাও ভয়ানক স্রোতে,
তবু কেনো তোমরা?
ভাঙনেই বাঁধো ভালোবাসা!


এ জাতীয় আরো খবর