নানা আয়োজনে বরগুনা প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস পালিত
- এম আর অভি,
-
২০২৩-০৮-১৬ ১৯:০৭:১৬
- Print
বরগুনা প্রতিনিধিঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের উদ্যেগে প্রতি বছরের মত এ বছরও কোরআনখানী, আলোচনা সভা,দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ১৫ আগষ্ট মঙ্গলবার সন্ধা থেকে প্রেসক্লাব মিলনায়তনে জান্নাতুল বাকি মাদ্রাসার হাফেজরা কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত শেষে প্রেসক্লাব সভাপতি আ্যাড়ঃ সঞ্জীব দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্হাপন করেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু। আলোচনায় অংশ গ্রহন করেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাসানুর রহমান,মনির হোসেন কামাল,সাধারন সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাংবাদিক জাকির হোসেন মিরাজ, সাংবাদিক স্বপন দাস,হাফিজুর রহমান,হিমাদ্রি শেখর কেশব,জাহাঙ্গীর মৃধা প্রমূখ।আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক।