বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে বিনামূল্যে উপকরণ বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৭-০১ ১৪:৪৩:৫৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা/পূনর্বাসন কর্মসূচীর আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী,ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানেে মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে,কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত
উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: শাপলা পারভীন পুতুল,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি অফিসার আজিজুল হক, মো: বোরহান উদ্দিন,শেখ রৌশন আরা,মিজানুর রহমান,কনক চন্দ্র মজুমদার,বিধান চন্দ্র শীল,মো: জাফর,মানসুরা আক্তার,মোহাম্মদ ইয়াসিনসহ  সকল উপসহকারী কৃষি অফিসারগন।
এসময় ২হাজার ৭শত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার,১হাজার ৫শত ছাত্র-ছাত্রীদের মাঝে বেল,কাঁঠাল,জাম ও নিমের চারা, ৩শত ৭৫ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫ টি করে নারিকেলের চারা, ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩শত ৫০টি নারিকেলের চারা ও ৭০ জন কৃষকের মাঝে ৫ টি করে আমের চারা বিতরণ করা হয়। 


এ জাতীয় আরো খবর