শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সিলেটে ঈদ জামাত : করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৫-১৪ ০৬:৩১:০৭
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিভাগের বিধিনিষেধ মেনেই সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় মাজারের মসজিদে এ জামাত অনুষ্টিত হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা হুজায়েফা ও খুতবা পড়েন মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি। মসজিদ ছাড়িয়ে গোটা মাজার এলাকায় ঈদ জামাতের বিস্তৃতি ছড়িয়ে পড়ে। পরে সেটি রাস্তা পর্যন্ত পৌছে যায়। তবে সেখানে ছিল না সামাজি দুরত্ব। একই সময় হযরত শাহপরান(র:) জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ,শাহজাল উপশহর ডি ব্লক জামে মসজিদেও ঈদের জামাত অনুষ্টিত হয়। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদে সকালে জামাত আদায় করা হয়। ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ গতকাল জানান, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ঈদের জামাত ঈদগাহ কিংবা খোলা মাঠে হচ্ছে না। মসজিদগুলোতে ঈদের নামাজে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। নামাজ চলাকালে সব মসজিদে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য মোতায়েন এবং স্বাস্থ্যবিধি মেনা চলার বিষয়টি নজর রাখা হবে। তিনি বলেন, সেই সঙ্গে ঈদের ছুটিতে বিভিন্ন অফিস–আদালত কিংবা ব্যাংকসহ বাড়তি নিরাপত্তার নিশ্চিত করতে মহানগর পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এর মধ্যে থানা–পুলিশের পাশাপাশি টহল দল এবং সাদাপোশাকে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ জাতীয় আরো খবর