চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের তিনটি পৃথক অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী নিহতের আপন ভাই ও ভাইয়ের স্ত্রী এজাহারনামীয় ৪ নং আসামীসহ দুজন,২০২০ সালের একটি মাদক মামলায় দেড়বছরের সাজাপ্র্াপ্ত হয়ে ৫ বছর যাবৎ পলাতক ওয়ারেন্টভূক্ত এক আসামী এবং ১২ বোতল বিদেশী মদ ও একটি মোটরসাইকেলসহ একজন সহ মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে। গত বুধবার(২৫জুন) বিকাল থেকে দিবাগত গভীররাত পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। বৃহস্পতিবার(২৬জুন) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়,গত ১৩ জুন জেলার শিবগঞ্জ উপজেলার মোবরকপুর ইউনিয়নের ধোপপুকুর বাজার এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রæতার জেরে নজরুল ইসলাম নামে এক ব্যাক্তি নিহতের ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রধান আসামী নিহতের ভাই মো: আরফাজুল(৫০) এবং ৪ নং আসামী তাঁর স্ত্রী গাজলি বেগম(৪৫)। নজরুল ও আরফাজুল একই এলাকার সিদ্দিক বিশ^াসের ছেলে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে(২৬জুন) রাজশাহী মহানগরের শাহ মখদুম আবাসিক এলাকা থেকে দম্পতি গ্রেপ্তার হন।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের হায়াৎ মোড় এলাকা থেকে গ্রেপ্তার হন গত ২০২০ সালে নওগাঁর পোড়শা থানায় দায়ের একটি মাদক মামলায় দেড়বছর কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সদর উপজেলার সুন্দরপুর এলাকার জোহাক আলীর ছেলেন মো: তাজেল(৩৭)। মামলা রুজুর পর ৫ বছর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সুন্দপুর কালীনগর এলাকা থেকে ১২ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার হন সুন্দপুর বাগডাঙ্গা এলাকার আমিনুল ইসলামের ছেলে আজিম মিয়া(২০)। তাঁর বিরুদ্ধে মাদক করাবারের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার অপর ৩ জনকে সংশ্লিস্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।