বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে দুই পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৫ ১৪:৩২:১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের দুই পৃথক অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামী এবং একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সাজাপ্র্াপ্ত পলাতক এক আসামীসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। বুধবার(২৫জুন) ভোররাতে গত ৯জুন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার  সুবইল গ্রামে  বাশেদ আলী হত্যা  মামলার আসামী একই গ্রামের এসলাম ওরফে ঝাটুর ছেলে মেসবাঊল হক (৩৫) গ্রেপ্তার হয়। অপরদিকে গত মঙ্গলবার (২৪জুন) রাতে গ্রেপ্তার  হয় মাদক মামলায়  সাজাপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী  দর্জিপাড়া গ্রামের  রাজ্জাক আলীর ছেলে মো: বাবু।
বুধবার দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সূযোগে পূর্ব শতুত্রার জেরে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করা হয় বাশেদ আলীকে। এ ঘটনায় নারীসহ আরও দুজন গুরুতর আহত হন। এ ব্যাপারে নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করলে র‌্যাব বগুড়া সদরের কমলপুর ছঘরিয়া মারকালজুর উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে মেসবাউলকে গ্রেপ্তার করে।
র‌্যাব আরও জানায়, শিবগঞ্জের মনাকষা  এলাকা থেকে মাদক মামলায় দু’বছরের  সশ্রম কারাদন্ড,তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও  ৭দিনের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার হয়। গ্রেপ্তারদের সংশ্লিস্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। 


এ জাতীয় আরো খবর