বুধবার, জুন ২৪, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • মায়া
  • ২০২৫-০৬-২২ ০৩:২৯:৩৮

একফোঁটা কুয়াশা ভোরের চোখে,
নাকি তোমার না বলা কোনো কথা-
মায়া এমনই,
বুঝি না কখন যে হৃদয়ে গাঁথা।

ধুলোপড়া চিঠির ভাঁজে,
আজও ঘুমিয়ে থাকে অপ্রকাশ অনুভব।
যেন তুমি চলে যাওনি,
এই শহরের প্রতিটি মোড়ে এখনো বাজে তোমার চলার শব্দ।

এক কাপ চা রেখে যাই প্রতিদিন,
জানো তো, তুমি হয়তো ফিরে আসবে ভেবে।
মায়া কি শুধু স্মৃতির জলছবি?
নাকি বিস্মৃতির ঠিক আগের বেদনা?

তুমি যখন বলেছিলে-
"ভালো থেকো,"
সেই মূহূর্তে পুরো পৃথিবীটা কেঁদেছিল নিঃশব্দে।
আমি শুধু হাসলাম,
কারণ মায়ার নিয়ম হলো, বিদায়ের মধ্যেও সৌন্দর্য খোঁজা।

এই শহরের বাতাস জানে,
কতবার আমি মায়ার কাছে হেরে গেছি,
তবু প্রতিবার নতুন করে ডুব দিয়েছি-
তোমার ছায়ায়, তোমার গন্ধে,
তোমার মায়ায়।

তুমি বলেছিলে,
"মায়া বড় বোকা এক ভালোবাসা"-
আমি বলি, মায়া হলো সেই অসমাপ্ত কবিতা,
যার শেষ লাইন কেউ কোনোদিন লেখে না।


এ জাতীয় আরো খবর