রক্তনদীতে ডুবে ভেসেছিলাম
শ্বাসরুদ্ধ আমিও ভেবেছিলাম
সাঁতরিয়ে পার হব
দেখা মিলবে শান্তির দ্বীপ, সবুজ লোকালয়ের।
এখন রক্তক্ষত হৃদয়ের বিরামহীন রক্তস্রোতে
অন্ধ পঙ্গু যুদ্ধাহত আর নিহত স্বজনাের
ক্ষয়ে যাওযা মুখ, বযে যাওয়া রক্ত নহর।
আজো রক্তস্নাত প্রতিদিন
দুঃসহ যন্ত্রণার সাগর।