পতনের নাকি পরাজযের পথ
অপেক্ষা তারি কিম্বা আওভান
শুধরানোর অথবা শুচিতার!
পূর্ব পুরুষের মায়াজড়ানো পথে
যে হাত একবার পেতেছে
এ হাত কী আমার নয়!
যে মানুষটি পাতা হাতে টোপ দিয়েছে
এখন তাকেই গিলতে হচ্ছে-
এ কী? আমিই গিলছি তবে!
মানুষই মানুষের শত্রু চিরকাল
না মিত্র সে প্রকৃতির, না পৃথিবীর-
আমিই মানুষ! তবে কী আমিই আমার শত্রু?
উত্তর জানা সবার
জানবুঝ ব্যস্ত সদাইয়ে
না হলো শুদ্ধ, না হয় শোধন
তাইতো সে ঘোরে
জিরো হয়ে আসে
জিরো করে ফেরে