মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পেছন থেকে ট্রাক চাপায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, হেলপার ও ট্রাক আটক

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০৬-২১ ১৮:৩০:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেছন থেকে একটি খালি ট্রাকের চাপায় আখতারুল ইসলাম(৪৫) নামে হাতের ভর দিয়ে চলাচলকারী একজন প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের কালু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার(২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সামনে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। সড়কের একপাশ দিয়ে চলার সময় পেছন থেকে সোনামসজিদ বন্দরগমাী একটি দ্রæদগতির ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আখতারুল। ঘটনার পর পুলিশ খালি ট্রাকসহ এর হেলপারকে আটক করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থিানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর