বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মা হ ফু জা বী না

  • বাসনা
  • ২০২৫-০৬-২০ ২৩:৪০:৫২

বাসনার বিস্তৃত বেলাভূমিতে আজ উত্তপ্ত লাভা
বিষাক্ত কীটের বসতি।
সেখানে কামনার ফুল ফুটবেনা জানি।
তবু্ও অন্তর জুড়ে রয়েছে 
একরাশ মধু মাখা বিশ্বাসের সুগন্ধি গোলাপ।।
স্মৃতি গুলো ছোট বাক্সে ভরে রেখেছিলাম
যখন থাকবেনা হারিয়ে যাবে অগোচরে 
স্মৃতির বাক্স খুলে দেখবো স্মৃতি গুলো হৃদয় ভরে।
যখন ভাবতে বসি হৃদয় মুচড়ে উঠে
আজ খুলবো কাল খুলবো এভাবেই কেটে যায় দিন রাত।
স্মৃতি গুলো অন্য রকম অন্যদের থেকে আলাদা,
চাইনি এমন কিছু যা চেয়েছি তাও হয়নি
জরাজীর্ন পরে থাকুক ওই স্মৃতির বাক্স 
তালা হারিয়ে যাক, ক্ষয় হয়ে যাক মাটিতে মিশে যাক
চেয়েছিলাম তোমার থেকে আমি হবো এক অনন্য,
অতীত আসলে তুই যে বড্ড বেহায়া
বর্তমান নিয়ে ভাবি গাঁথি মালা হৃদয় জুড়ে 
তখনই এসে জানালার ফাঁকে মারিস ঊকি।
ভবিষ্যত নিয়ে নিরালায় বসে ভাবি দরজায় এসে খটাখট বাজাও কলিং বেল,
নিশিরাতে চুপিসারে ভাবি যখন বর্তমানকে 
হৃদয়ের ঘরে ঝড় তুলে ভেঙে দাও সকল ভাবনাকে।
প্রকৃতির মাঝে মিশে যেতে চাই নিজের সকল ভাবনাকে বিলিয়ে দিয়ে 
দেখবো ওদের হেলেদুলে নাচ।
দু'চোখে তখন অজস্র অশ্রু ঝরিয়ে নামিয়ে দাও বৃষ্টির ধারায়।
এটাই এখন কাম্য

 


এ জাতীয় আরো খবর