বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মৌ সু মী দে ব না থ

  • থমকে আছি
  • ২০২৫-০৬-২০ ২০:০১:৫৯

শ্রাবণ দিনের একলা দুপুর 
বাজিয়ে নুপুর ঝুমুর ঝুমুর , 
ঝমঝমিয়ে বিষাদ খ্যাপা
ঝাপসা চোখে সময় মাপা। 

কাঁদছে আকাশ ,ভিজছে মাটি
 বইছে বাতাস শনশনিয়ে 
কাঁপছে হৃদয় স্মৃতির দোলায় 
বৃষ্টি মেখে মন জুড়ে । 

জুইয়ের মালা হাতে নিয়ে 
এসেছিলে এক শ্রাবণে , 
রজনী আমার প্রিয় বলে
 তোড়ায় ভরে গেঁথেছিলে । 

ফুটেছিল তারা  হিয়ার দ্বীপে
 বাসর জাগা কনককানন, 
 ঝলমলিয়ে জ্যোৎস্না ভেলায়
 রংয়ের স্রোতে মিশেছিলে । 

আসবে বলে আর আসোনি 
বকুল তলে দাঁড়িয়ে থাকি , 
 শ্রাবণ মেঘে তোমার সনে
 ভালোবেসে দিলে ফাঁকি। 

 সকল ব্যথা বুকে ভরে 
হারিয়ে গেছি ওই ফাগুনে, 
 গোলাপ আজো কাঁটায় বিঁধে
 থমকে আছে সেই সময়ে।


এ জাতীয় আরো খবর