বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টু ম্পা পা ল

  • একটু সময় দাও
  • ২০২৫-০৬-২০ ১৬:০৭:৫৮

একটু সময় দাও,
খানিকক্ষণ একা থাকতে দাও, 
আর মন নিগড়ে কাঁদতে দাও
 দেখবে আমির ভেতর থেকে 
এক অন্য আমি বেরিয়ে এসেছে, 
যে অনেক কঠিন, দৃঢ, অথচ সময়ের সাথে চলমান।
তুমি মেলাতে পারবেনা, এই কোমল,  নমনীয়, 
অথচ ধীর স্থির তোমার সাথে লেপটে থাকা মানুষটার সাথে, 
যে তোমার শত অবহেলাতেও 
তোমায় আঁকড়ে মাথা দুলিয়ে বেঁচে আছে।
 

 


এ জাতীয় আরো খবর