বুকের ভেতর ভাঁজ কেন তোর
মনের ভেতর লাজ কেন
বর্ষা এলো আকাশ ঝেঁপে
তবু নীল আকাশের সাজ কেন?
ওরে ওরে ওরে উড়িছে কি তোর বাহারি কাঁচুলি!
উড়ছে আঁচল গিয়েছে কি খুলি --
দিকবালিকার বসন ভূষণ
মেঘবালিকার বুকজুড়ে! যায় যদি আজ যাক উড়ে।
বলাকার সারি পড়েছে বাহারি মুক্তামালার সাজ
হংসমিথুন উচ্ছ্বলতায় হারায়েছে যেন লাজ।
জানালা কপাট ভেঙে ফেলে আয়
মিলনের বাঁশী সোহাগে মাতায়