মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৯ ২৩:৫৪:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ আদিল ইসলাম (৪০)  নামে  এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি গোদাগাড়ী পৌর ৫ নং ওয়ার্ডের লালবাগ মহল্লার সইবুর রহমানের ছেলে। র‌্যাব জানিয়েছে আদিল মাদক কারবারে জড়িত।
বৃহস্পতিবার(১৯জুন) বিকালে  র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একপি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বৃহস্পতিবার ভোররাতে হেরোইন মজুদের গোয়েন্দা তথ্যে আদিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে আটক হন আদিল।  এসময় তঁাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ৩১৫ গ্রাম হেরোইন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


এ জাতীয় আরো খবর