মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

মহেশখালীতে কোস্ট গার্ড,পুলিশের যৌথ অভিযান ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার-১

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৬-১৯ ২০:১৮:১১

মহেশখালী কক্সবাজার ১৯ জুন ২০২৫ 
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ০৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ০৭ রাউন্ড কার্তুজ ০১ টি চাইনিজ কুড়াল ০৪ টি রাম দা ০১টি ব্রাশ নাকল সহ আবু বক্কর সিদ্দিক নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  
১৯ শে  জুন (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ শে জুন  বৃহস্পতিবার মধ্যরাতে  কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে মহেশখালী  উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী,আবু বক্কর সিদ্দিকী (৩৭) এর বাড়িতে তল্লাশী চালিয়ে
০৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ০৭ রাউন্ড কার্তুজ ০১ টি চাইনিজ কুড়াল ০৪ টি রাম দা ০১টি ব্রাশ নাকল সহ  উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৪ ঘন্টা টহল জারি রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড বলেন- মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
সন্ত্রাসীমূলক কার্যক্রম ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
আটককে জব্দকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ জাতীয় আরো খবর