চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যমপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হোসেন(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত এঙ্গলবার(১৭জুন) বিকাল সাড়ে ৩টায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে,১ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
বুধবার(১৮জুন) সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামের আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আজাহার আলী,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,্উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।