মেঘলা আকাশ দেয়নি সূর্য হামাগুড়ি,
তখনো ঝরছে আষাঢ়ের ইলশেগুঁড়ি।
তুমি এসে দাঁড়ালে পাশে --
ভেবেছিলাম হয়তো হবে কিছু সমাধান,
মৃত স্বপ্নগুলো আবার ফিরে পাবে প্রাণ।
হঠাৎ তোমার চোখে বিদ্রুপের হাসি,
শাওনের ধারা কপোল বেয়ে ঝরালো রাশি রাশি।
দেখা হলো না আর ঝলমলে বাতিঘর,
মনের গহীনে পৌঁছিলো না রবির কর।
চোখের নিমেষে হারিয়ে গেল সব বিশ্বাস,
গভীর রাতে খোলা জানালায় শুধুই দীর্ঘশ্বাস।