সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে তরুনীর আত্মহত্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৫ ২১:১৩:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে সেলিনা খাতুন (২০) নামে এক তরুনী আত্মহত্যা করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার মহেষপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। তিনি গত ২০২৪ সালে  জেলার সদর উপজেলার গোবরাতলা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার অনার্সে ভর্তির চেষ্টা করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার (১৫জুন) বিকালে  শহরের ১ নং ওয়ার্ডের বিদিরপুর এলাকায় মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নীচে ঝাঁপ দেন সেলিনা।
রেলওয়ে পুলিশের(জিআরপি) চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন ফাঁড়ির  উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেলিনার সাথে একটি ব্যাগে  পোষাক,বই, শিক্ষাগত কিছু কাগজপত্র  এবং একটি  মোবাইল ফোন পাওয়া গেছে।  জিআরপি কর্মকর্তা আশিষ বলেন, সেলিনা কেন এ এলাকায় এসেছিলেন এবং কিভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার মো. ওবাইদুল্লাহ বলেন, রোববার বিকাল সোয়া ৫টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন ছেড়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনগামী ১২৯ ডাউন কমিউটার ট্রেন ষ্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে।  


এ জাতীয় আরো খবর