রবিবার, আগস্ট ১৬, ২০২৬

এখনো ধরা ছোয়ার বাইরে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ খুনির ৬ জন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৫ ১৩:৩৭:৪৪

এখনো ধরা ছোয়ার বাইরে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ খুনির ৬ জন। এই ৬ জনের মধ্যে একজন ২০ বছর আগে বিদেশে মারা গেছেন বলে প্রচার আছে। বাকি ৫ জনের দুই খুনি আমেরিকা ও কানাডায় আছে। তাদের ফেরাতে সরকার প্রচেষ্টা ওই দুই দেশের অনাগ্রহের কারণে এখনও সফল হয়নি। নানা জটিলতায় তাদেরকে দেশে ফেরানো আটকে আছে। তবে হাল ছাড়েনি সরকার। 
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হাত্যাকান্ডের বিচারের বাধা কাটে। শুরু হয় ইতিহাসের এই নৃশংস হত্যাকান্ডের বিচার। দেশের তিন স্তরের বিচার ব্যবস্থার মধ্যে বিচারিক আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে সর্বোচ্চ আদালতের শেষ বিচারে সাবেক ১২জন সেনা সদস্যের ফাঁসি বহাল থাকে। তখন কারাŸন্দি ছিলো ৫ খুনী, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১০ সালে। ২০২০ সালে ধরা পড়েন পলাতক খুনী আব্দুল মাজেদ। সে বছরই তার ফাঁসি কার্যকর হয়। 
এখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জন খুনী ধরা ছোঁয়ার বাইরে। তাদের একজন আজিজ পাশা ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা গেছেন বলে প্রচার আছে। বাকি পলাতক ৫ খুনীর তিনজন সম্পর্কে সরকারের কাছে কোন তথ্য নেই। তারা হলেনÑ শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন খান ও খন্দকার আব্দুর রশিদ। বাকী দুই পলাতক খুনী এ এম রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী আমেরিকা ও কানাডায় আছে।    
সরকারের মন্ত্রিরা বলছেন, বঙ্গববন্ধুর পলাতক খুনিদের দেশের ফিরিয়ে আনার প্রচেষ্টা এখনও চলছে।
পলাতক খুনীদের সন্ধান চালানোর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়ষন্ত্রকারীদের চিহ্নিত করার জন্য সম্প্রতি সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এই ঘৃণ্যতম হত্যাকান্ডের নেপথ্যে দেশী-বিদেশী বিশাল ষড়যন্ত্রের ইতিহাস উন্মোচন করা হবে বলে জানান তিনি।


এ জাতীয় আরো খবর