কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের রক্তদানকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই ফর ইউর ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসাইন,
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উই ফর ইউর উপদেষ্টা জাহিদুর রহমান রাজন, কোম্পানীগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, উই ফর ইউর প্রতিষ্ঠাতা সদস্য ও সিটি হাসপাতালের চেয়ারম্যান ফয়সাল মাহমুদ, দাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল, আশ্রাফুজ্জামান মামুন, আজীবন সদস্য আব্দুল্লাহ আল মামুন সৈকত, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিমেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শিবলু, আনোয়ার হোসেন পুটন,আজীবন সদস্য তাসিব খায়ের রুবেল, কোম্পানীগঞ্জ উপজেলা কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সাইফুল, উই ফর ইউ পৌর ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান অনিক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদ আল জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ তানভীর, কোম্পানীগঞ্জ উপজেলা উই ফর ইউর সভাপতি আব্দুল্লাহ আল নুর সোহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ রেদোনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, নিয়মিত রক্তদাতা,ও সুহৃদ শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদানে যে আনন্দ পাওয়া যায়, তা অন্য কিছুতে নেই। দল যার যার উই ফর ইউ সবার। ফেনী-নোয়াখালীর ভয়াবহ বন্যাকালীন সময় পানি বন্দী পরিবারের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সংগঠনটি। রক্তদানে মানুষ বাঁচানোর এই আনন্দ হাজার বছর ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন সবাই।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ২০১০ সালের ৫ মে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ১৯ হাজার ব্যাগ রক্তাদানের মধ্যদিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করে। রক্তদান ছাড়াও সমাজের অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ায় সংগঠনটি। মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছে। নোয়াখালী ছাড়াও ঢাকা,চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।