সোমবার, অক্টোবর ৫, ২০২৬

প্র দী প গু প্ত

  • দহন
  • ২০২৫-০৬-১১ ১৯:৫৯:৫৫

বাউল হে,
যে অনুরাগে আগুন জ্বালে না 
তাকে দীপক কেন বলো?
আমি যে আগুন নেভাবো বলে
মল্লার ধরে বসে আছি।

তাপ যখন আগুন জ্বালে
তাকে নাকি দহন বলে।
এতো তাপ চারিপাশে তবু দগ্ধাই না কেন?
যে দহন শরীরকে ছাই করে
সে দহন তো সুখের
কিন্তু যে দহন মনকে ছাই করে
সে দহনজ্বালায় রাগরাগিণীর সুরে
কে যে শীতলতা আনতে চায়! 

বাউল হে,
একতারায় সুর তোলো
আগুনছেঁচা সুর।
আমি যে আগুনের বর্ষাধারায় ভিজতে চাই।


এ জাতীয় আরো খবর