ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবেঃএমপি জ্যাকব
- মোঃমামুন
-
২০২৩-০৮-১৫ ০৯:৩৭:১৫
- Print
চরফ্যাশন (ভোলা)
ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আন্তর্জাতিক চাপে নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা আর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কারণে আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চরফ্যাশন উপজেলার আহাম্মদপুরে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বিশ্বাস করে।
তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল মহাজন, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।