চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে গত মঙ্গলবার (৩জুন) রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিখোঁজ এক ব্যাক্তির অর্ধগলিত মরদেহ ৩দিন পর গত শুক্রবার(৬জুন) সকালে উদ্ধার হয়েছে। ওই ব্যাক্তি হলেন পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর সুবল গ্রামের মৃত বুধুর ছেলে শ্রী আমিন (৪৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে মদ্যপ অবস্থায় শেষ দেখা যায়। এরপর তিনি নিখোঁজ হন। অনেক খুঁজেও তাঁর খোঁজ মেলেনি। শুক্রবার সকাল ৬টার দিকে পাশের কাশরইল কিনুপাড়া গ্রামের নিকট একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ ্দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের শনাক্তের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহে বাহ্যিকভাবে তেমন কোন আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃুত্য হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, তিনদিন যাবৎ নিখোঁজ শ্রী আমিনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃুত্যও সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমুত্য মামলা হয়েছে।