বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০৬ ২২:৩৭:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে  একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,শুক্রবার(৬জুন) শিবগঞ্জের বিনোদপুর  ইউনিয়নের ছিয়াত্তরবিঘি  এবং সদরের দেবীনগর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সকাল সাড়ে সাতটায় ছিয়াত্তরবিঘি গ্রামের একটি নির্মানাধীন মসজিদে ঈদের নামাজে  দেড় শতাধিক নারী,পুরুষ এবং শিশু অংশ নেন।  নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। নামাজে ইমামতি করেন মাওলানা মো: ইউসুফ আলী। পরে তাঁরা পশু কোরবানী করেন। নামাজে জেলার সদর,গোমস্তাপুর এবং নাচোল  উপজেলা থেকে আসা মুসল্লীরার অংশ নেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, দেবীনগর গ্রামে সকালে অনুষ্ঠিত নামাজে প্রায় একশতজন নারী-পুরুষ অংশ নেন। আশপাশের গ্রামের মুসল্লীরাও এতে অংশ নেন। তিনি বলেন, কয়েক বছর থেকেই এ গ্রামে একদিন আগেই ঈদ পালন হচ্ছে। 


এ জাতীয় আরো খবর