রবিবার, মে ৩, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • কাঁদছে আকাশ
  • ২০২৫-০৬-০৬ ০৩:০৯:১৩

কেনো তুমি কাঁদাছো আকাশ 
তোমার মনে কি বাউল বাতাস!
গহন মন অনলে পুড়ে 
বেঁধেছে বাসা তোমার ঘরে! 

তোমার দেহে প্রেমের ফাগুন 
মেঘের রুপে দারুন আগুন,
তাই কি তুমি বৃষ্টি ধারায় 
সিক্ত বাসনায় মাটির কায়ায়। 

মাটির বুকে গভীর সঙ্গমে 
ফুটছো কেয়া অলকানন্দা কদম রুপে,
তোমার প্রেমে নদীর জল 
উঠছে নেচে ছলাত ছল । 

তোমার জলে সাগর উত্তাল 
আমার মতই প্রেমে উন্মাতাল ।


এ জাতীয় আরো খবর